advertisement
advertisement

সিম্পসন’স প্যারাডক্স: যখন পরিসংখ্যান মিথ্যা না বলেও ধোঁকা দেয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
সিম্পসন’স প্যারাডক্স: যখন পরিসংখ্যান মিথ্যা না বলেও ধোঁকা দেয়

advertisement

ধরো, দুটি হাসপাতাল A আর B। দুটিতেই একই ধরনের জটিল অস্ত্রোপচার করা হয়। সার্বিক হিসাব বলছে, হাসপাতাল A-তে সফলতার হার ৯১.৫ শতাংশ, আর B-তে ৭২.৭ শতাংশ। তাই প্রথম দেখায় সিদ্ধান্তটা বেশ সহজ: A-ই ভালো হাসপাতাল। কিন্তু এবার একটু গভীরে যাই। রোগীদের যদি তাদের অবস্থার ভিত্তিতে দুই ভাগে—তুলনামূলক সহজ কেস আর গুরুতর কেসে ভাগ করা হয়, তাহলে চিত্রটা পুরোপুরি বদলে যায়। সহজ কেসে B-এর সফলতার হার A-এর চেয়ে বেশি।

গুরুতর কেসেও B-এর সফলতার হার A-এর চেয়ে বেশি। অর্থাৎ যে গ্রুপেই তাকাও, B এগিয়ে। তাহলে পুরো হাসপাতালের হিসাবে A কীভাবে এগিয়ে গেল? এটাই সিম্পসন’স প্যারাডক্স। একটি পরিসংখ্যানগত ঘটনা, যেখানে আলাদা আলাদা গ্রুপে একটি প্রবণতা একদিকে দেখা যায়, কিন্তু সেই গ্রুপগুলোকে একসঙ্গে করলে প্রবণতাটি উল্টে যায়। এখানে কোনো হিসাবের ভুল নেই।

সংখ্যাগুলোও মিথ্যা নয়।∎ সংখ্যায় দেখা যাকধোঁকাটা লুকিয়ে আছে সংখ্যাগুলোর পেছনের গঠনে ধরো, হাসপাতাল A বেশির ভাগ সহজ রোগীর চিকিৎসা করে, আর হাসপাতাল B-এর কাছে আসে বেশি গুরুতর রোগী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর