পাহাড়ের মতো জায়গায় আকাশ পরিষ্কার থাকলে অনেক তারা চোখে পড়ে
ঢাকায় রাতের বেলায় আকাশ দেখা বেশ কষ্টকর। আলোক দূষণে ভরা। চারপাশের উজ্জ্বল আলোর কারণে রাতে দৃষ্টি আকাশ পর্যন্ত পৌঁছায় না। তাই একদল তরুণ আকাশ দেখতে গত সপ্তাহের শেষে বান্দরবানের মিরিঞ্জা ভ্যালিতে চলে গেছেন। শহরের আলো পেছনে ফেলে রাতে পাহাড়ে আকাশ দেখার আয়োজন করা হয়েছে। টেলিস্কোপ সঙ্গে করে নিয়ে গেছেন তাঁরা। আয়োজনের নাম ‘তারায় তারায় খচিত’।
রাতের আকাশ চেনা, নক্ষত্রমণ্ডল খুঁজে বের করা আর মহাকাশ নিয়ে নতুন কিছু জানার জন্য এ আয়োজন।শহরে রাতের আকাশের দিকে তাকিয়ে বড়জোর কয়েকটি উজ্জ্বল তারা দেখা যায়। চারপাশের বৈদ্যুতিক আলো অনেক তারার আলোকে ম্লান করে দেয়। কিন্তু পাহাড়ের মতো জায়গায় আকাশ পরিষ্কার থাকলে অনেক তারা চোখে পড়ে। যেসব তারাকে ছোট ছোট আলোর বিন্দু মনে হয়, সেগুলোর অনেকগুলোই সূর্যের মতো নক্ষত্র। বহু নক্ষত্র আছে যেগুলো সূর্যের চেয়ে বহুগুণ বড়।
এদের অনেকগুলোর আলো পৃথিবীতে পৌঁছাতে বহু বছর লেগে যায়।কয়েকটি তারাকে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করলে তৈরি হয় নক্ষত্রমণ্ডলের নকশা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।