advertisement
advertisement

‘প্রয়োজনে বেঁধে রাখেন, তবু অপমান করবেন না’—ডাকাতদের বললেন সাবেক পুলিশ কর্মকর্তা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
‘প্রয়োজনে বেঁধে রাখেন, তবু অপমান করবেন না’—ডাকাতদের বললেন সাবেক পুলিশ কর্মকর্তা

সাবেক পুলিশ কর্মকর্তার ঘর। গতকাল রাতে এই ঘরে ডাকাতির ঘটনা ঘটে। আজ বেলা দুইটার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে

advertisement

দিবাগত রাত তখন প্রায় একটা। ঘরের দরজায় বিকট শব্দে ঘুম ভেঙে যায় অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মতিন উল্লাহর। ঘুম থেকে উঠে সামনে দেখতে পান সশস্ত্র ডাকাতের দল। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে অশালীন ভাষায় গালাগাল ও মারধর শুরু করে ডাকাতেরা।

পরিবারের সদস্যদের সামনে এমন অপমান সহ্য করতে না পেরে তিনি ডাকাতদের বলেন, ‘প্রয়োজনে আমাকে বেঁধে রাখেন, তবু আমাকে অপমান করবেন না।’গতকাল শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ডাকাতেরা মতিন উল্লাহর বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।মো. মতিন উল্লাহ জানান, দীর্ঘদিন পুলিশে চাকরি করার পর গত বছরের ২৫ ডিসেম্বর অবসরে যান তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর