advertisement
advertisement

সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

advertisement

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারীকে (২১) শ্লীলতাহানির অভিযোগ উঠেছে হাসপাতালের এক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। আজ শনিবার সকালে এ ঘটনার পর ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ।অভিযুক্ত ওয়ার্ড বয়ের নাম আবদুল করিম সরকার (২৯)। তিনি কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের বাসিন্দা।

আউটসোর্সিংয়ের মাধ্যমে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয় হিসেবে কাজ করছেন।হাসপাতালের নার্স ও ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে জানা গেছে, জ্বরে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ওই নারী। আজ সকালে ওয়ার্ড বয় আবদুল করিম ওয়ার্ডে ঢুকে ওই নারীকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। এ সময় ভুক্তভোগী চিৎকার করে তাঁর মাকে ডাকেন এবং বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।

এরপর সেখান থেকে পালিয়ে যান তিনি।আবদুল করিম আগেও এমন একটি ঘটনা ঘটিয়েছিলেন বলে হাসপাতালের এক নারী কর্মী জানিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর