advertisement
advertisement

ফেসবুকে ধর্ম অবমাননা করে পোস্ট, বাড়ি ঘেরাও করে অভিযুক্তকে পুলিশে সোপর্দ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
ফেসবুকে ধর্ম অবমাননা করে পোস্ট, বাড়ি ঘেরাও করে অভিযুক্তকে পুলিশে সোপর্দ

হাতকড়া

advertisement

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগে মো. হাশেম (৫৩) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকেলে বাড়ি ঘেরাও করে তাঁকে আটক করা হয়। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে যায় পুলিশ।অভিযুক্ত হাশেম উপজেলার একটি গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে রাত ১১টার দিকে স্থানীয় একটি মসজিদের ইমাম মো. আল আমিন বাদী হয়ে একটি মামলা করেন। পরে তাঁকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার সকালে আদালতে পাঠানো হয়। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত হাশেম কয়েক দিন ধরে ফেসবুকে নিজের আইডি থেকে ধর্ম অবমাননা করে একাধিক পোস্ট দেন।

এতে স্থানীয় লোকজন ও মুসল্লিদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর