advertisement
advertisement

‘নিকাব খুলতে বলিনি’, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ঘটনায় শিক্ষকের ভিডিও বার্তা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
‘নিকাব খুলতে বলিনি’, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ঘটনায় শিক্ষকের ভিডিও বার্তা

তাসনীম সিরাজ মাহবুব

advertisement

নিজের অবস্থান জানাতে ভিডিও বার্তা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। এক ছাত্রীকে শ্রেণিকক্ষে নিকাব পরা নিয়ে কথা বলায় শিক্ষার্থীরা তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। পরে তাসনীম সিরাজ মাহবুব যতগুলো কোর্সে পড়াতেন, সেগুলো থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয় ইংরেজি বিভাগ কর্তৃপক্ষ। তাঁর পড়ানো কোর্সগুলো অন্য শিক্ষকদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।৭ অক্টোবর ঘটনাটি ঘটেছিল।

এরপর তাসনীম সিরাজ মাহবুব অনেকটা নীরবই ছিলেন।

আজ শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় মাস্টার্স ফাইনাল সেমিস্টারের ক্লাসে ঘটে যাওয়া ঘটনা ও পরবর্তী বিভাগীয় সিদ্ধান্ত নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।ভিডিও বার্তায় নারী শিক্ষক তাসনীম সিরাজ মাহবুব ৭ অক্টোবরের ঘটনা সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, শ্রেণিকক্ষে নিকাব পরা এক শিক্ষার্থীকে পোশাক পরিবর্তন করতে, নিকাব খুলতে কিংবা ক্লাস ত্যাগ করতে তিনি নির্দেশ দেননি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর