advertisement
advertisement

নক্ষত্র নেভে না


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৯:২২ পূর্বাহ্ণ
নক্ষত্র নেভে না

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি

advertisement

‘লিওনেল মেসি হ্যাজ শেকস হ্যান্ডস উইথ প্যারাডাইস’—পিটার ড্রুরির এই বিখ্যাত কমেন্ট্রি আর্জেন্টিনা এবং মেসির ভক্তরা কখনোই হয়তো ভুলবে না। একজন ফুটবলার হিসেবে যা কিছু অর্জন সম্ভব, সবটাই অর্জন করেছেন রোজারিওর বিস্ময়–বালকটি। মহা আড়ম্বরপূর্ণভাবে এস্তাদিও মাস্ মনুমেন্তালে জাতীয় দলের হয়ে খেলার ইতি টানলেন লিওনেল আন্দ্রেস মেসি কুচিতিনি।ক্লাবে অবশ্য এখনো খেলা চালিয়ে যাবেন।

ব্যক্তিগত অর্জন বাদে যদি মেসির লাইফস্টাইলের দিকে তাকাই, খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন; বার্সেলোনায় তাঁর চুক্তি হয়েছিল একটি টিস্যু পেপারের ওপর। এরপর দিন যত বেড়েছে, মেসির পারফরম্যান্স তত শাণিত হয়েছে।আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে গোলের পর লিওনেল মেসিমেসির ফুটবল ক্যারিয়ারকে যদি আমরা দুই ভাগে দেখি, প্রথম ভাগ ক্লাবের অর্জনে ভরপুর এবং দ্বিতীয় ভাগে জাতীয় দলের হয়ে যা কিছু সম্ভব সব।

বিশ্বকাপের তিনটি ফাইনাল খেলা তো আর চাট্টিখানি কথা নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর