পুলিশ রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে থেকে এ এন এম আয়াসকে আটক করে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। আজ শনিবার দুপুরে
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে চুনকালি দেওয়ার চেষ্টার অভিযোগে এ এন এম আয়াস নামের এক ব্যক্তিকে আটক করেছে শাহবাগ থানা-পুলিশ। আটক আয়াস রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব। শনিবার দুপুরে তাকে আটক করা হয়।
শাহবাগ থানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করার সময় তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
এর আগে ৫ অক্টোবর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সেখানে পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ, ডাস্টবিন স্থাপন ও দেয়াল সংস্কারের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং সত্যজিৎ রায়সহ শিল্প-সংস্কৃতির ১০ জন গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়েছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।