advertisement
advertisement

বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ডের ওপর জেলেদের হামলা, ১০টি ফাঁকা গুলি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ডের ওপর জেলেদের হামলা, ১০টি ফাঁকা গুলি

বরিশালের হিজলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে গতকাল শুক্রবার বিকেলে কোস্টগার্ডের সদস্য, মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশের সদস্যদের ওপর জেলেরা হামলা চালান

advertisement

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ডের সদস্যদের ওপর জেলেরা হামলা করেছেন বলে অভিযোগ। পরে মৎস্য বিভাগের কর্মকর্তাদের বহনকারী স্পিডবোটেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্টগার্ডের সদস্যরা ১০টি ফাঁকা গুলি ছোড়েন। এ ঘটনায় দুই জেলেকে আটক করা হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে হিজলার মেঘনা নদীর অন্তর্বাম এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই জেলে হলেন সালাহউদ্দিন চৌকিদার ও শাহ আলম।

রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিয়াস সিকদার এ দণ্ড দেন।এ ছাড়া ঘটনাস্থল থেকে প্রায় দুই লাখ মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

পরে জাল পুড়িয়ে ফেলা হয়েছে।হিজলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরের পর কয়েকটি ইঞ্জিনচালিত নৌকায় করে জেলেদের মাছ ধরতে দেখা যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর