কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ কৃষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে স্থানীয় লোকজন। শনিবার সকালে উপজেলার জামালপুর সীমান্তে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাজুল হোসেন নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সীমান্তের ১৫২/১০-এস নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। এর জেরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সীমান্তের শূন্যরেখার কাছে মাঠে ঘাস কাটছিলেন জামালপুর গ্রামের সাজুল হোসেন। এ সময় ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি ক্যাম্পের সদস্যরা তাঁকে লক্ষ্য করে ছররা গুলি ছুড়লে তিনি কোমর থেকে পা পর্যন্ত বিদ্ধ হন। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা মো. তৌহিদুল হাসান।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত ও আত্মরক্ষায় বিজিবি পাল্টা গুলিবর্ষণ করে। কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, বিজিবি পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এ ঘটনার পর থেকে সীমান্তজুড়ে অতিরিক্ত সতর্কতা জারি এবং টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।