advertisement
advertisement

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা শেষ মুহূর্তে বাতিল, ক্ষতিপূরণ চান প্রার্থীরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ণ
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা শেষ মুহূর্তে বাতিল, ক্ষতিপূরণ চান প্রার্থীরা

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে পরীক্ষা বাতিল হওয়ার ঘটনায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে পরীক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায়

advertisement

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা ওএমআর শিট বিতরণের মাত্র দুই মিনিটের মাথায় বাতিল করা হয়েছে। ২৪২টি শূন্য পদের বিপরীতে অংশ নিতে সারা দেশ থেকে প্রায় তিন লাখ চাকরিপ্রার্থী ঢাকায় এসেছিলেন। শেষ মুহূর্তে এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে পরীক্ষার্থীরা রাজধানীর ধানমন্ডি, মিরপুর ও মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন সড়কে নেমে বিক্ষোভ করেন এবং আর্থিক ক্ষতিপূরণ দাবি করেন।

পরীক্ষার্থীদের অভিযোগ, শুক্রবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ও তার নমুনা ছড়িয়ে পড়েছিল। বিষয়টি আগে যাচাই না করে পরীক্ষার্থীদের হলে বসিয়ে পরীক্ষা বাতিলের ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে অধিদপ্তরের প্রশাসন উইংয়ের পরিচালক ডি এম আতিকুর রহমান জানান, ছড়িয়ে পড়া প্রশ্নের সঙ্গে আসল প্রশ্নপত্রের আংশিক মিল পাওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে সহকারী পরিচালক মাজহারুল হক জানিয়েছেন, প্রশ্ন ফাঁসের বিষয়ে নিশ্চিত না হলেও দ্রুততম সময়ে নতুন পরীক্ষার তারিখ জানানো হবে।

ভুক্তভোগী প্রার্থীরা জানান, দূরদূরান্ত থেকে ঢাকায় এসে পরীক্ষা দেওয়ার পেছনে তাঁদের বিপুল যাতায়াত ও থাকার খরচ হয়েছে। পরীক্ষা বাতিলের কারণে হওয়া আর্থিক ক্ষতির দায় কর্তৃপক্ষকে নেওয়ার আহ্বান জানিয়ে তাঁরা অবিলম্বে প্রশ্ন ফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শাস্তি এবং প্রার্থীদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর