advertisement
advertisement

জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ২:৪০ অপরাহ্ণ
জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো

advertisement

উয়েফা নেশনস লিগে পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ায় শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তির মুখে পড়তে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোয়া’কে আইনজীবী ও ফিফা ফুটবল ট্রাইব্যুনালের বিচারক গনসালো আলমেইদা জানান, পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) শৃঙ্খলাবিধির ১৬০ নম্বর ধারা অনুযায়ী বিনা কারণে দল ছাড়লে ১ থেকে ৬ মাসের নিষেধাজ্ঞা এবং ৫১০ থেকে ১,০২০ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে।

নরওয়ের বিপক্ষে ম্যাচে বেঞ্চে থাকার পর ডেনমার্কের বিপক্ষে একাদশে জায়গা না পাওয়ার কথা জেনে ক্যাম্প ছেড়ে যান ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভুল নিঃশর্তভাবে স্বীকার করায় এফপিএফের ২৪৪ নম্বর ধারা অনুযায়ী তাঁর শাস্তি অর্ধেক কমে ১৫ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানা হতে পারে। রোনালদোও অধিনায়ক হিসেবে কৃতকর্মের ফল ভোগ করার বিষয়ে নিজের পূর্ণ সদিচ্ছা প্রকাশ করেছেন।

আইনজীবী আলমেইদার মতে, অতীতে শৃঙ্খলাভঙ্গের রেকর্ড না থাকা এবং দীর্ঘ ২০ বছরের অবদান রোনালদোর পক্ষে কাজ করতে পারে। ফলে ডিসিপ্লিনারি কাউন্সিল দ্রুত সিদ্ধান্ত নিলে আগামী ১৪ নভেম্বর ডেনমার্ক ও তিন দিন পর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে তাঁর আবারও জাতীয় দলে ফেরার সম্ভাবনা রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর