advertisement
advertisement

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের বিনা মূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প সম্পন্ন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের বিনা মূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প সম্পন্ন

সম্প্রতি মুন্সিগঞ্জের জেনারেল হাসপাতালে দুই সপ্তাহের প্লাস্টিক সার্জারি ক্যাম্পের আয়োজন করে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। তাতে ১৩৫ জন রোগীকে বিশেষায়িত সেবা দেওয়া হয়। রাজধানীর এক হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি এই ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে

advertisement

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও নেদারল্যান্ডসের স্টিচিং ইন্টারপ্লাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত দুই সপ্তাহব্যাপী বিনা মূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প সম্প্রতি শেষ হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই ক্যাম্প চলে ৭ অক্টোবর পর্যন্ত।

যমুনা ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ কার্যক্রমে ঠোঁটকাটা, তালুকাটা ও আগুনে পোড়া ৩২৬ জন রোগীর মধ্য থেকে ১৩৫ জনকে বিনা মূল্যে বিশেষায়িত অস্ত্রোপচার ও চিকিৎসা দেওয়া হয়।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান নূর মোহাম্মদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম এবং সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন স্টিচিং ইন্টারপ্লাস্টের চিকিৎসক দলনেতা মেনো হুইকেশোভেনসহ অন্য চিকিৎসকেরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর