সেতুর ওপর তৈরি হওয়া গর্তে খুঁটি দিয়ে লাল পতাকা টাঙানো হয়েছে। সম্প্রতি ফেনীর বিরিঞ্চি-সোনাপুর আঞ্চলিক সড়কে
‘যাত্রী নিয়ে গাড়ি উঠলে সেতুটি কেঁপে ওঠে। যাত্রীদের মতো চালক হিসেবেও আমিও তখন আতঙ্কে থাকি। বিশেষ করে সেতুতে গর্ত থাকায় সন্ধ্যার পর গাড়ি চালাতে বেশি ভয় লাগে।’ ফেনীর জরাজীর্ণ বিরিঞ্চি সেতু নিয়ে কথাগুলো বলছিলেন একটি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও স্থানীয় বাসিন্দা রফিকুল আলম।
সম্প্রতি সরেজমিনে সেতুটি দেখতে গিয়ে কথা হয় তাঁর সঙ্গে।ফেনী পৌরসভার বিরিঞ্চি ও সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের সংযোগস্থলে কুমড়াছড়া খালের ওপর অবস্থিত সেতুটি। অর্ধশত বছরেরও বেশি সময় আগে তৈরি করা সেতুটির মাঝখানে গর্ত তৈরি হয়েছে। সেতুর বিভিন্ন স্থানে ফাটল ধরেছে, কোথাও পলেস্তারা খসে রড বেরিয়ে পড়েছে।
এরপরও ঝুঁকি নিয়েই সেতুর এক পাশ দিয়ে নানা ধরনের যানবাহন চলাচল করছে।কামরুল ইসলাম, বাসিন্দা, পশ্চিম সোনাপুর–ফেনীদীর্ঘদিন সেতুটির সংস্কার হয়নি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।