যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কেটি জাকারাইয়া
হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হিসেবে কেটি জাকারাইয়াকে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বর্তমানে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপে কর্মরত আছেন কেটি।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেলে তিনি হবেন ডোনাল্ড ট্রাম্পের দুই মেয়াদের ষষ্ঠ প্রধান মুখপাত্র।কেটি এর আগে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) মুখপাত্র হিসেবে সংক্ষিপ্ত সময় দায়িত্ব পালন করেছিলেন।ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল শুক্রবার দেওয়া এক পোস্টে কেটিকে ‘অনুগত’ এবং ‘ম্যাগা বা মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন প্রচারণার একজন নিবেদিতপ্রাণ সমর্থক ও সদস্য’ হিসেবে উল্লেখ করেন।গত আগস্টে দায়িত্ব ছেড়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট।
খবর অনুযায়ী, তিনি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে চাকরি নিয়েছেন।নতুন প্রেস সেক্রেটারি হিসেবে কেটির নাম জানিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ‘তিনি এর আগে আমার প্রচার কাজে যুক্ত ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।