advertisement
advertisement

এবার কি ঢাকায় বাস চলাচলে শৃঙ্খলা ফিরবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ
এবার কি ঢাকায় বাস চলাচলে শৃঙ্খলা ফিরবে

যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানো–নামানো করছেন বাসচালকেরা। এতে সড়কে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা। সম্প্রতি রাজধানীর শনির আখড়ায়

advertisement

রাজধানীর বাস চলাচলে শৃঙ্খলা ফেরাতে ছয় মাসের মধ্যে বাস রুট র‍্যাশনালাইজেশন বা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ব্যবস্থায় বাসের রুট কমিয়ে আনা হবে। প্রতিটি রুটে নির্ধারিত কোম্পানির অধীনে বাস চলবে। পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর বিদ্যমান ৯৮টি বাসের পথ বা রুট পুনর্বিন্যাস করে ৩২টি করা হবে। প্রতিটি রুটে একটি কোম্পানির অধীনে চলবে বাস।

বাসের নির্ধারিত থামার স্থান (স্টপেজ), কাউন্টারভিত্তিক টিকিট, ই-টিকেটিং ও জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে বাস চলাচল। অবশ্য দেড় দশক ধরে বিভিন্ন সরকার ও দুই সিটি করপোরেশনের মেয়ররা একই ধরনের পরিকল্পনা করেছেন। পরীক্ষামূলকভাবে বাসও চালু হয়েছে। কিন্তু পরিবহনমালিকদের অনাগ্রহ, রাজনৈতিক প্রভাব ও সমন্বয়ের অভাবে কোনো উদ্যোগই টেকেনি।

পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর বিদ্যমান ৯৮টি বাসের পথ বা রুট পুনর্বিন্যাস করে ৩২টি করা হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর