গাইবান্ধার সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাচ্ছেন সাকিব মিয়া। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার তিলকপাড়া থেকে তোলা
হাতির পিঠে সামনের দিকে বসেছেন মাহুত, ঠিক তাঁর পেছনেই বর। বরের সঙ্গে এক শিশু ও দুই আত্মীয়ও আছেন। নানা আলপনা আঁকা হাতির পিঠে বসে এভাবে বিয়ে করতে যাচ্ছিলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তরুণ সাকিব মিয়া (২৪)।হাতির পেছনে ছিল উৎসুক মানুষের ভিড়। সঙ্গে ১০-১২টি মোটরসাইকেল ও কয়েকটি মাইক্রোবাসে বরযাত্রী।
ব্যতিক্রমী এই বরযাত্রা ঘিরে কৌতূহল তৈরি হয় স্থানীয় মানুষের মধ্যে।গতকাল শুক্রবার বিকেলে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে এই দৃশ্য দেখা যায়। সাকিব মিয়া একই ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে বিয়ে করতে যান।
কনে সুরাইয়া আক্তার ওই গ্রামের খোকন মিয়ার মেয়ে।ধাপেরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সাকিব মিয়া তিলকপাড়া (চকনদী) গ্রামের ছায়েদ আলীর ছেলে এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।