জেফ বেজোস
শুক্রবার কাজ করার দিন শেষ হয়ে আসছে। এমনকি একসময় হয়তো শুক্রবার কাজ না করলেও চলবে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে ভবিষ্যৎ পৃথিবী এমন হতে পারে বলে মনে করছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই ও ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যানের মতো প্রযুক্তি খাতের নেতারা এআইয়ের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন।
তবে বেজোস সম্প্রতি বলেছেন, একসময় হয়তো এআইয়ের কল্যাণে উৎপাদনশীলতা এতটাই বাড়তে পারে যে মানুষের জীবিকা নির্বাহের জন্য খুব একটা সময় কাজ করতে হবে না। এমনকি তিনি এ–ও বলেন, সেই সময় হয়তো খুব দূরে নয়। গত সপ্তাহে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বেজোস বলেন, ‘কেউ কেউ সিদ্ধান্ত নেবেন, সপ্তাহে তিন দিন কাজ করেই পরিবারের ভরণপোষণ সম্ভব।
এটাই হলো অর্থনৈতিক উৎপাদনশীলতা বৃদ্ধির অর্থ।’বেজোসের মতে, এআইয়ের যুগে সম্পদ ও উপকরণের প্রাচুর্য তৈরি হলে শ্রমিকের সংকটও হতে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।