advertisement
advertisement

সুন্দরবনে ৩৯% সুন্দরী গাছ রোগে আক্রান্ত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১:০৪ অপরাহ্ণ
সুন্দরবনে ৩৯% সুন্দরী গাছ রোগে আক্রান্ত

সুন্দরবনে আগামরা রোগে আক্রান্ত সুন্দরীগাছ। সম্প্রতি তোলা

advertisement

সুন্দরবনে প্রতি ১০টি সুন্দরীগাছের মধ্যে ৪টি (৩৯ শতাংশ) আগামরা বা টপ-ডাইং রোগে আক্রান্ত। এখন আক্রান্ত সুন্দরীগাছের সংখ্যা ১২ কোটি ৯৫ লাখ। এর মধ্যে মারাত্মকভাবে আক্রান্ত সুন্দরীগাছের সংখ্যা ২ কোটি ২ লাখ ৪০ হাজার।সুন্দরবনে সুন্দরীগাছের সংখ্যা এখন প্রায় ৩৩ কোটি। প্রাকৃতিকভাবে হেক্টরপ্রতি চারা জন্মানোর হারও কমেছে বিশ্বের বৃহৎ এ ম্যানগ্রোভ বনে। এ কারণে সুন্দরবনের কার্বন শোষণের ক্ষমতা কমেছে ১৫ শতাংশ।

দুই বছর ধরে (২০২৪-২৫) সুন্দরবনের সামগ্রিক প্রতিবেশব্যবস্থা নিয়ে করা এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। ‘ইকোলজিক্যাল মনিটরিং অব সুন্দরবন’ শীর্ষক বহুমাত্রিক এ গবেষণা পরিচালনা করেছে পানিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগী প্রতিষ্ঠান সিইজিআইএস (সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস) ও আরণ্যক ফাউন্ডেশন। সুন্দরবনের বন্য প্রাণী, বায়ু, মাটি, পানি ও বৃক্ষসম্পদ নিয়ে গবেষণাটি করা হয়।

গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে এক কর্মশালায় এ গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর