advertisement
advertisement

সিনিয়র শিক্ষক হচ্ছেন সহস্রাধিক, খসড়া তালিকা প্রকাশ করল মাউশি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
সিনিয়র শিক্ষক হচ্ছেন সহস্রাধিক, খসড়া তালিকা প্রকাশ করল মাউশি

শিক্ষকতা

advertisement

সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির লক্ষ্যে খসড়া গ্রেডেশন তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া গ্রেডেশন তালিকায় বিভিন্ন সরকারি স্কুলের ১ হাজার ২০ জন সহকারী শিক্ষক জায়গা পেয়েছেন। প্রকাশিত খসড়া তালিকায় যেকোনো ধরনের অসংগত থাকলে উপযুক্ত প্রমাণকসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সাত কর্মদিবসের মধ্যে আবেদন করতে হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ খসড়া তালিকা প্রকাশ করে এসব তথ্য জানিয়েছে।ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি কলেজশিক্ষার্থীদের জন্য, মাসে পাবে ৫,০০০ টাকাএ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের কর্মরত ২০১১ ও ২০১২ সালে যোগদানকৃত সহকারী শিক্ষক-শিক্ষিকাদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির লক্ষ্যে দুটি পৃথক খসড়া গ্রেডেশন তালিকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে প্রদর্শন করা হলো।

খসড়া তালিকায় যেসব কর্মকর্তার যেকোনো ভুল যেমন বর্তমান কর্মস্থল (কোনো প্রতিষ্ঠানে সংযুক্ত থাকলে প্রতিষ্ঠানের নাম অবশ্যই উল্লেখ করতে হবে), নিয়োগ ও যোগদানের তারিখ, স্থায়ীকরণের তারিখ, জন্ম তারিখ, নিজ জেলা, বিএড পাসের তারিখ–সংক্রান্ত আপত্তি অথবা খসড়া তালিকায় নাম না থাকলে তাদের প্রামাণ্য কাগজপত্রসহ আবেদন।নেদারল্যান্ডস উচ্চশিক্ষায় দিচ্ছে স্কলারশিপ, আবেদন যেভাবেaddshesecondary1@gmail.com -এ আগামী সাত দিনের মধ্যে পাঠানোর জন্য নির্দেশ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর