advertisement
advertisement

মৃত্যুর পরপরই নানা পাটেকরকে 'ইভিল ডেড' বলে আলোচনায় একসময় রূপালি পর্দায় ঝড় তোলা তনুশ্রী, এখনও সমান আবেদন ছড়ান নানা লুকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
মৃত্যুর পরপরই নানা পাটেকরকে 'ইভিল ডেড' বলে আলোচনায় একসময় রূপালি পর্দায় ঝড় তোলা তনুশ্রী, এখনও সমান আবেদন ছড়ান নানা লুকে

মিস ইউনিভার্স ইন্ডিয়ার খেতাব জিতেছিলেন তনুশ্রী দত্ত

advertisement

সাবেক মিস ইন্ডিয়া ইউনিভার্স ও অভিনেত্রী তনুশ্রী দত্ত সম্প্রতি বলিউডের জনপ্রিয় ও বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর পর তাঁকে নিয়ে ‘ইভিল ডেড’ (অশুভের মৃত্যু) কথাটি ব্যবহার করায় তুমুল আলোচনায় এসেছেন। নানা পাটেকরের মৃত্যু নিয়ে এমন মন্তব্য করার পরও নিজের অবস্থানে অনড় রয়েছেন তিনি। ৮ অক্টোবর গোয়ায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান বর্ষীয়ান অভিনেতা নানা।

আর এর পরপরই তনুশ্রী তাঁর মৃত্যু প্রসঙ্গে ‘ইভিল ডেড’ বা অশুভের মৃত্যু কথাটি ব্যবহার করেন। একই সঙ্গে তিনি বলেন, ‘মৃত্যু অতীতের কুকর্ম মুছে দেয় না’। ২০০৯ সালে 'হর্ন ওকে প্লিজ' সিনেমার শুটিংয়ের সময় নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন তনুশ্রী। তাঁর এই অভিযোগ ভারতে #মিটু আন্দোলন ছড়িয়ে পড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তবে নানা পাটেকর অভিযোগ অস্বীকার করেন।

২০১৯ সালে পুলিশ তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর