advertisement
advertisement

মাউথ অব হেল নামে পরিচিত মাসায়া আগ্নেয়গিরি নিয়ে বিজ্ঞানীদের সতর্কতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৭:৪৮ পূর্বাহ্ণ
মাউথ অব হেল নামে পরিচিত মাসায়া আগ্নেয়গিরি নিয়ে বিজ্ঞানীদের সতর্কতা

মাসায়া আগ্নেয়গিরি

advertisement

পৃথিবীর বুক চিরে গোপনে জেগে উঠছে ভয়ানক আগ্নেয়গিরি। নরকের মুখ বা মাউথ অব হেল নামে পরিচিত মাসায়া আগ্নেয়গিরির গভীরে নতুন করে ম্যাগমা জমার প্রক্রিয়া শুরু হয়েছে।

মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার অন্যতম ভয়ংকর এবং সক্রিয় এই আগ্নেয়গিরি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।বিজ্ঞানীদের তথ্যমতে, নরকের মুখ বা মাউথ অব হেল নামে পরিচিত এই আগ্নেয়গিরির ভূগর্ভে দুটি আলাদা ম্যাগমা প্রকোষ্ঠ বা চেম্বার পূর্ণ হওয়ার প্রমাণ মিলেছে।নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ার ২০ লাখ বাসিন্দার বসবাসস্থল থেকে মাত্র ১৩ মাইল দূরে এই আগ্নেয়গিরি অবস্থিত।

প্রতিদিন হাজার হাজার পর্যটক সান্তিয়াগো ক্রেটার নামের লাভাপূর্ণ এই আগ্নেয়গিরির গহ্বর দেখতে ভিড় করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর