পুরস্কার হাতে ছেলেদের এককে বিজয়ী ও রানার্স আপ
রাজশাহীতে শেষ হলো ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্ট। ছয় দিনের এই আসরে চারটি ইভেন্টে ছয়জন খেলোয়াড় চ্যাম্পিয়ন হয়েছেন।ছেলেদের এককে শিরোপা জিতেছেন থাইল্যান্ডের লিকুল পার্টচারাপুল। দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন চাইনিজ তাইপের জিচে চেন ও ওয়েই-চেং ট্যাং জুটি।
মেয়েদের এককে চীনের জিমো সঙ এবং দ্বৈতে একই দেশের সিয়াং জিয়াং ও শুয়াং জু জুটি শিরোপা জেতেন।রাজশাহী টেনিস কমপ্লেক্সে আজ সকালে ছেলেদের একক ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয় টুর্নামেন্ট। এতে চাইনিজ তাইপেইয়ের জিচে চেনকে ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন লিকুল পার্টচারাপুল।
প্রথম সেটে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় সেটেও প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে জয় নিশ্চিত করেন থাইল্যান্ডের এই খেলোয়াড়।টুর্নামেন্টে একটি ম্যাচের মুহূর্তটুর্নামেন্টের রেফারি জয় মুখার্জী বলেন, ‘ফাইনালে ওঠা দুই খেলোয়াড়ই ভালো মানের।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।