ইসলাম মানুষের চিন্তা, বিশ্বাস ও কর্মজীবনের জন্য সুস্পষ্ট নীতিমালা নির্ধারণ করেছে। তবে সব মানুষ একইভাবে চিন্তা করবে, সব বিষয়ে একই মত পোষণ করবে—এমন বাস্তবতাবিবর্জিত প্রত্যাশা ইসলাম কখনোই করেনি।মানুষের জ্ঞান, উপলব্ধি, পরিবেশ ও বাস্তবতার পার্থক্য থেকে অনেক বিষয়ে মতভেদ তৈরি হতে পারে।
ইসলামের ইতিহাসেও আলেম ও ফকিহদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য দেখা গেছে।তবে ইসলাম মতভেদের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে, সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ কাঠামো দিয়েছে।
সত্য অনুসন্ধান, ন্যায়পরায়ণতা, সংযত ভাষা এবং পারস্পরিক সম্মান মতভেদের ক্ষেত্রে এগুলোই একজন মুসলিমের প্রধান বৈশিষ্ট্য।মতভেদ মানুষের স্বাভাবিক বাস্তবতা কোরআনে আল্লাহ বলেন, ‘আর যদি তোমার রব চাইতেন, তবে তিনি মানুষকে এক উম্মত বানিয়ে দিতেন; কিন্তু তারা মতভেদ করতেই থাকবে।’ (সুরা হুদ, আয়াত: ১১৮)মানুষের চিন্তা ও উপলব্ধির পার্থক্য পৃথিবীর বাস্তবতার অংশ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।