advertisement
advertisement

ব্রিসবেনেও পুরোনো গল্প, অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ নারী দল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
ব্রিসবেনেও পুরোনো গল্প, অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ নারী দল

প্রথম ম্যাচে হাসতে পারেননি নিগার সুলতানারা

advertisement

বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে সেই পুরোনো গল্পটাই নতুন করে লেখা হলো আরও একবার। ব্যাটারদের ব্যর্থতার দিনে নিগার সুলতানার একটু চেষ্টা আর শেষদিকে গিয়ে রিতু মনি-স্বর্ণা আক্তারদের ব্যাটে মোটামুটি রানের একটা লক্ষ্য দাঁড় করানো। কিন্তু তা নিয়ে আর লড়াই করতে পারেননি বোলাররা।ব্রিসবেনে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজের প্রথমটিতেও হলো একইরকম ঘটনা। আগে ব্যাট করে অস্ট্রেলিয়ার সামনে ১৬৭ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ।

৭ উইকেট ও ১৪৬ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকেরা।টস হেরে ব্যাট করতে নেমে মেগান শুটের করা ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যান বাংলাদেশের ওপেনার ফারজানা হক। তৃতীয় ওভারে অস্ট্রেলীয় পেসার যখন আরেক ওপেনার শারমিন সুলতানাকে আউট করেন, তখন বাংলাদেশের স্কোর ১১/২।২৬ বলে ২৪ রান করেছেন শারমিন আক্তারএমন অবস্থায় পাল্টা আক্রমণকেই বেছে নিয়েছিলেন প্রথম ওভারেই ব্যাটিংয়ে নামা শারমিন আক্তার।

২৬ বলে ২৪ রান করে তিনি যখন পেসার অ্যানাবেল সাদারল্যান্ডের প্রথম শিকার হলেন বাংলাদেশের স্কোর ৩৩/৩।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর