মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা।পাটনা, ভারত, ৮ অক্টোবর
তেলাপোকাদের ঠেকাতে ভারতের রাজধানী নয়াদিল্লি আজ শুক্রবার সকাল থেকেই দুর্গে পরিণত হয়েছে। আগামীকাল শনিবার রাজপথের কোথাও কেউ যাতে মুখ্য নির্বাচন কমিশনার ‘জ্ঞানেশ হটাও’ অভিযানে নামতে না পারেন, সে জন্য পুলিশ ও প্রশাসন তৎপর। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকেদের সগর্ব ঘোষণা, ১০ অক্টোবরের ‘যন্তর মন্তর ২.০’–তে অংশ নেবেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি।
আন্দোলনের শরিক হতে ভারতে এসে ধ্রুব নিজেও বলেছেন, ‘এটা গণতন্ত্র বাঁচানোর লড়াই। ৮ তারিখ আমি বেঙ্গালুরুতে থাকছি, ১০ তারিখে কেউ দিল্লি আসতে ভুলবেন না।’ধ্রুবর পাশে থাকা দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ জানাতে ভোলেননি, ‘আলি রে আলি, জ্ঞানু, সময় শেষ; এবার তোমার যাওয়ার পালা।’ কিন্তু তবু সংশয় কাটছে না।
সবার একটাই প্রশ্ন, অভিজিৎ দিপকেসহ সিজেপি নেতৃত্বের সঙ্গে ধ্রুব রাঠিদের দিল্লি পুলিশ আদৌ কি শনিবার দিল্লির রাজপথে নামতে দেবে?
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।