advertisement
advertisement

বিক্রির আগেই কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকে ম্যালওয়্যার, ঝুঁকিতে ব্যবহারকারীরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ
বিক্রির আগেই কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকে ম্যালওয়্যার, ঝুঁকিতে ব্যবহারকারীরা

মিডনাইট মিমোসা নামের একটি ম্যালওয়্যার কিছু অ্যান্ড্রয়েড ফোনের ফার্মওয়্যারে আগে থেকেই যুক্ত থাকে

advertisement

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা কম দামের কিছু স্মার্টফোনে আগে থেকেই ম্যালওয়্যার ইনস্টল করা থাকে বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বিটডিফেন্ডারের গবেষকেরা। তাঁদের মতে, ‘মিডনাইট মিমোসা’ নামের একটি ম্যালওয়্যার কিছু অ্যান্ড্রয়েড ফোনের ফার্মওয়্যারে আগে থেকেই যুক্ত থাকে। ফার্মওয়্যার হলো ফোনের হার্ডওয়্যার পরিচালনার জন্য প্রয়োজনীয় বিশেষ সফটওয়্যার। ফলে ফোনটি চালু করার আগেই এতে ম্যালওয়্যারটি অবস্থান করে।

সাধারণ অ্যাপের মতো এটি আনইনস্টল করে মুছে ফেলা যায় না। এ কারণে ফোন কিনে ব্যবহারের পর থেকেই নিরাপত্তাঝুঁকিতে পড়তে পারেন ক্রেতারা।বিটডিফেন্ডারের গবেষকদের তথ্যমতে, মিডনাইট মিমোসা ফোনের ফার্মওয়্যারে যুক্ত একটি স্থায়ী সিস্টেম অ্যাপের মাধ্যমে কাজ করে। এর ফলে ম্যালওয়্যারটি ফোনের সিস্টেম পর্যায়ে প্রবেশাধিকার পায়। এই সুবিধা কাজে লাগিয়ে এটি ফোনে অ্যাপ ইনস্টল ও মুছে ফেলতে পারে।

এমনকি দূরবর্তী সার্ভার থেকে অতিরিক্ত কোড ডাউনলোড এবং বিভিন্ন অ্যাপকে প্রয়োজনীয় অনুমতি দেওয়ার ক্ষমতাও রয়েছে ম্যালওয়্যারটির।গবেষকেরা এই প্রতারণামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত ৩২টি ছদ্মবেশী অ্যাপের সন্ধান পেয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর