advertisement
advertisement

নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের বৈশ্বিক উদ্যোগে যোগ দিল আকিজবশির গ্রুপ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের বৈশ্বিক উদ্যোগে যোগ দিল আকিজবশির গ্রুপ

advertisement

শতভাগ নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের বৈশ্বিক উদ্যোগ আরই১০০-তে যোগ দিয়েছে আকিজবশির গ্রুপ। বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে গ্রুপটি এ উদ্যোগের সদস্য হয়েছে। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ক্লাইমেট গ্রুপ পরিচালিত আরই১০০ উদ্যোগে বিশ্বের ৪০০টির বেশি প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। এর সদস্য প্রতিষ্ঠানগুলো ২০৫০ সালের মধ্যে তাদের কার্যক্রমে শতভাগ নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে।

আরই১০০-এর সদস্যদের প্রতিবছর নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের অগ্রগতি জানাতে হয়। এ ক্ষেত্রে তাদের তথ্য উদ্যোগটির নির্ধারিত কারিগরি মানদণ্ড অনুযায়ী যাচাই করা হয়। আকিজবশির গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। এতে বলা হয়, আরই১০০-তে যোগ দেওয়ার ফলে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে চলমান নবায়নযোগ্য শক্তি ব্যবহারের উদ্যোগ আরও জোরদার হবে।

গ্রুপের বিভিন্ন শিল্পকারখানায় বর্তমানে প্রায় ৯০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।ময়মনসিংহের ত্রিশালে আকিজ সিরামিকসে ২৪ দশমিক ৩৯ মেগাওয়াটের ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর