advertisement
advertisement

কুষ্টিয়ায় মন্দিরে ভাঙচুর, তিনটি প্রতিমা ক্ষতিগ্রস্ত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় মন্দিরে ভাঙচুর, তিনটি প্রতিমা ক্ষতিগ্রস্ত

গণেশ ও লক্ষ্মী প্রতিমার মাথা এবং দুর্গার বাহন সিংহের কিছু অংশ ভাঙা দেখা যায়। আজ শুক্রবার সকালে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার খয়েরচারা মাতৃমন্দিরে। ছবি: প্রথম আলো

advertisement

কুষ্টিয়ার কুমারখালীতে একটি মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার পর কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খয়েরচারা মাতৃমন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনটি প্রতিমার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি পুলিশ।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মন্দির কমিটি নিয়ে বিরোধ ও জমিসংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে রেখে তদন্ত করা হচ্ছে।পুলিশ, স্থানীয় বাসিন্দা ও সনাতন ধর্মাবলম্বীদের সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে খয়েরচারা মাতৃমন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছিল। গতকাল রাতে প্রতিমা তৈরির কাজ শেষে বাড়ি ফিরে যান কারিগর ও অন্যরা।

পরে আজ সকালে মন্দিরে গিয়ে গণেশ ও লক্ষ্মী প্রতিমার মাথা এবং দুর্গার বাহন সিংহের কিছু অংশ ভাঙা দেখতে পাওয়া যায়।মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৌশিক বিশ্বাস জানান, রাত দুইটা পর্যন্ত তাঁরা মন্দিরে ছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর