advertisement
advertisement

চুয়েটের ৬ শিক্ষক বিশ্বসেরা গবেষকের তালিকায়, কোন বিভাগ থেকে কতজন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ
চুয়েটের ৬ শিক্ষক বিশ্বসেরা গবেষকের তালিকায়, কোন বিভাগ থেকে কতজন

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের করা র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছে চুয়েটের এই শিক্ষকদের নাম

advertisement

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের করা র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছে চুয়েটের এই শিক্ষকদের নামবিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছয় শিক্ষক। গত বুধবার প্রকাশিত স্ট্যানফোর্ড-এলসেভিয়ারের বিশ্বব্যাপী র‍্যাঙ্কিংয়ে তাঁদের নাম উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার যৌথভাবে এ তালিকা প্রকাশ করেছে। গত বছর এ তালিকায় চুয়েটের চার শিক্ষক স্থান পেয়েছিলেন। এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ছয়।

তালিকায় স্থান পাওয়া শিক্ষকদের মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগের তিনজন, রসায়ন বিভাগের একজন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন এবং যন্ত্রকৌশল বিভাগের একজন শিক্ষক রয়েছেন।পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আশরাফ আলী ফলিত পদার্থবিজ্ঞান উপক্ষেত্রে বিশ্বজুড়ে গবেষকদের মধ্যে ১ হাজার ৪১৮তম অবস্থানে রয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর