ডিয়েগো ম্যারাডোনা
আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর সময় তাঁর চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল টিমের সদস্যদের জন্য সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত কারাদণ্ড চেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। গতকাল বৃহস্পতিবার আদালতে যুক্তিতর্কে এ দাবি জানানো হয়।মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে ’৮৬ বিশ্বকাপ কিংবদন্তির অস্ত্রোপচার করানো হয়। এরপর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় থাকা অবস্থায় ২০২০ সালের ২৫ নভেম্বর মারা যান ম্যারাডোনা।
তাঁর চিকিৎসায় অবহেলার অভিযোগে গত এপ্রিল থেকে সাতজন চিকিৎসাকর্মীর বিচার চলছে।অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর বুয়েনস এইরেসের শহরতলি তিগ্রেতে একটি ভাড়া বাসায় হৃদ্রোগ এবং অ্যাকিউট পালমোনারি এডেমাতে (ফুসফুসে তরল জমে যাওয়া) মারা যান ৬০ বছর বয়সী ম্যারাডোনা।
দীর্ঘদিন মাদকাসক্তিতে ভুগেছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।ম্যারাডোনার প্রধান চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ, মনস্তত্ত্ববিদ, নার্সসহ পুরো মেডিক্যাল টিমের বিরুদ্ধে অভিযোগ—কিংবদন্তির মৃত্যুর আগের দিনগুলোয় তাঁরা চরম অবহেলাপূর্ণ চিকিৎসাসেবা দিয়েছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।