advertisement
advertisement

ওএমআর শিট বদলে দেওয়ায় অকৃতকার্য, খাতা দেখার আবেদনের পর জিপিএ-৫ পেল হাবিবুল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
ওএমআর শিট বদলে দেওয়ায় অকৃতকার্য, খাতা দেখার আবেদনের পর জিপিএ-৫ পেল হাবিবুল

গঙ্গাচড়া ডিগ্রি কলেজ

advertisement

দাখিল পরীক্ষায় জীববিজ্ঞানে অকৃতকার্য রংপুরের গঙ্গাচড়ার শিক্ষার্থী হাবিবুল বাশারের ফল বদলে গেছে। ওএমআর শিট বদলে তাঁকে ফেল করানোর অভিযোগে চার শিক্ষকের বিরুদ্ধে মামলা হওয়ার ২০ দিন পর সংশোধিত ফল প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন ফলে জীববিজ্ঞানে এ প্লাস পেয়ে হাবিবুলের চূড়ান্ত ফল হয়েছে সব বিষয়ে জিপিএ-৫। গতকাল বৃহস্পতিবার বোর্ডের ওয়েবসাইটে সংশোধিত ফল প্রকাশ করা হয়।

হাবিবুল গঙ্গাচড়ার কোলকোন্দ তাকিয়া শরীফ আলিম মাদ্রাসার শিক্ষার্থী। তিনি গঙ্গাচড়া ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে দাখিল পরীক্ষায় অংশ নেন।হাবিবুল জানান, ১০ আগস্ট ফল প্রকাশের পর জীববিজ্ঞানে তাঁকে অকৃতকার্য দেখানো হয়। পুনর্মূল্যায়নের আবেদন করেও ফল বদলায়নি। ১৩ সেপ্টেম্বর চাচাকে নিয়ে বোর্ডে গিয়ে খাতা দেখার আবেদন করলে তিনি দেখতে পান, বহুনির্বাচনী অংশের ওএমআর শিটটি তাঁর নয়।

বোর্ডের কন্ট্রোলার স্বাক্ষর ও সিরিয়াল নম্বরে গরমিল পান।এ ঘটনা তদন্তে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর