advertisement
advertisement

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের জন্য নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৩:১০ অপরাহ্ণ
আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের জন্য নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই

নাভি পিল্লাই

advertisement

আন্তর্জাতিক আইন ও শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার আইনজীবী ও বিচারক নাভানেথেম ‘নাভি’ পিল্লাই।১৯৪১ সালের ২৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবানে জন্মগ্রহণ করেন নাভি পিল্লাই। ভারতীয় তামিল বংশোদ্ভূত একটি পরিবারে তাঁর বেড়ে ওঠা। আইন বিষয়ে পড়াশোনা শেষে বর্ণবাদবিরোধী আন্দোলনের কর্মীদের আইনি সহায়তা দিতে শুরু করেন তিনি।

১৯৬৭ সালে ডারবানে নিজের আইনজীবী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন পিল্লাই। পরে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৮৮ সালে সেখান থেকে আইনশাস্ত্রে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান নাভি পিল্লাই। চার বছর পর তিনি রুয়ান্ডার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও প্রেসিডেন্ট হন।

সেখানে যৌন সহিংসতা ও ধর্ষণ এবং অপপ্রচার ছড়িয়ে দেওয়ার মতো অপরাধ কীভাবে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগের ভিত্তি হতে পারে, তা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর