advertisement
advertisement

বিদ্যালয়ের পেছনে পড়ে ছিল নারীর হাত-পা বাঁধা লাশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ
বিদ্যালয়ের পেছনে পড়ে ছিল নারীর হাত-পা বাঁধা লাশ

লাশ

advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বিদ্যালয়ের পেছন থেকে এক নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল এলাকায় টেরিয়াইল উচ্চবিদ্যালয়–সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নিহত নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর ওই এলাকায় ফেলে যাওয়া হয়েছে।

তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ যে এলাকা থেকে উদ্ধার হয়েছে এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক–সংলগ্ন। অন্য এলাকা থেকে হত্যার পর তাঁকে এ জায়গায় কেউ ফেলে যেতে পারে।সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর প্রথম আলোকে বলেন, ওই নারী সালোয়ার কামিজ পরা ছিলেন। তাঁকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা করা হবে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর