advertisement
advertisement

এনএসইউতে ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্টের বিশেষ বক্তৃতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
এনএসইউতে ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্টের বিশেষ বক্তৃতা

advertisement

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সমসাময়িক বিশ্বরাজনীতি, বৈশ্বিক ক্ষমতার পরিবর্তন এবং আন্তর্জাতিক ব্যবস্থার পরিবর্তন নিয়ে বিশেষ বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের ভিসি কনফারেন্স রুমে ‘জিও-স্ট্র্যাটেজিক অ্যাসপেক্টস অব গ্লোবাল পলিটিকস’ শীর্ষক এ বিশেষ বক্তৃতায় বিশ্বের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা ছিলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট (২০০৪–২০১২), সাবেক প্রতিরক্ষামন্ত্রী (২০০৩–২০০৪) এবং ডেমোক্রেটিক পার্টির সাবেক নেতা বরিস তাদিচ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সহ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের (এসবিই) ডিন অধ্যাপক এ কে এম আতিকুর রহমান, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের (এসইপিএস) ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন এবং স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের (এসএইচএলএস) ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র।বক্তব্যের শুরুতে বরিস তাদিচ প্রাথমিক জীবনে রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না থেকেও কীভাবে প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়েছিলেন, সে অভিজ্ঞতা তুলে ধরেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর