সাইকেল ট্র্যাকের উদ্বোধন করছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ সকালে চট্টগ্রাম নগরের পতেঙ্গার বিমানবন্দর সড়কে
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সাইকেল চালানো ও হাঁটার পথ তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘যারা বাংলাদেশে সাইকেল চালায়, সাইকেল চালাতে ভালোবাসে, তাদের জন্য কিছু জায়গা তো করে দিতে হবে। এ সরকারের নীতি হচ্ছে সবার জন্য।
প্রতিটি গোষ্ঠীর জন্য আমাদের একটা দায়িত্ব আছে।’ আজ শুক্রবার চট্টগ্রাম নগরের পতেঙ্গার বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘সারা বিশ্বে সাইকেল চলাচলের জন্য আলাদা ট্র্যাক রয়েছে। অনেকে সাইকেলে করে অফিসে যাতায়াত করেন। সাইকেল স্বাস্থ্যের জন্যও ভালো। কিন্তু সাইকেল চালানোর জন্য রাস্তায় আলাদা জায়গা থাকতে হবে।
আজকের উদ্যোগ কেবল শুরু।’অর্থমন্ত্রী আমির খসরু বলেন, চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মানুষ যাতে সাইকেলে যাতায়াত, বিনোদন ও ব্যায়াম করতে পারেন, সে জন্য পর্যায়ক্রমে আরও সাইকেল ট্র্যাক নির্মাণ করা হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।