প্রথম আলো বন্ধুসভা ও অল ব্রডকাস্টার্স কমিউনিটির (এবিসি) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপস্থাপনাবিষয়ক বিশেষ কর্মশালা। ‘প্রেজেন্টেশন অ্যান্ড বিয়ন্ড’ শিরোনামে আগামীকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হবে।দিনব্যাপী এই কর্মশালায় সারা দেশের নির্বাচিত তরুণেরা অংশ নেবেন। সকাল নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল আয়োজন শুরু হবে। অনুষ্ঠান শেষ হবে বিকেল সাড়ে পাঁচটায়।
উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক, নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক ও সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি।কর্মশালায় থাকছে নির্দিষ্ট বিষয়ে একাধিক সেশন। এতে আলোচক হিসেবে থাকছেন যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক দেবাশীষ রঞ্জন সরকার, বাংলাদেশ বেতারের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ফারজানা করিম এবং উপস্থাপক ও কমেন্টেটর ফয়সাল তিতুমীর।থাকছে বিশেষ প্যানেল আলোচনা।
আলোচক হিসেবে থাকবেন স্টার নিউজের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ, বাপকা বেটার প্রতিষ্ঠাতা শুভাশিস ভৌমিক, ক্রীড়া উপস্থাপক ফাহিম রহমান, যমুনা টিভির জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক মৌসুমী আহমেদ লোপা এবং সময় টিভির জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ও টক শো হোস্ট জাফর সাদিক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।