advertisement
advertisement

ভর্তি প্রস্তুতির কয়েকটি ইউটিউব চ্যানেল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ২:১৯ অপরাহ্ণ
ভর্তি প্রস্তুতির কয়েকটি ইউটিউব চ্যানেল

advertisement

সহায়ক বাই নোমান স্যার: এটি একটি ইউটিউব চ্যানেল। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য সহায়ক হতে পারে এই চ্যানেল। ওয়েবসাইট: www.youtube.com/@sohayokbynomansir প্রো উইথ স্বাধীন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী স্বাধীন আহমেদ এই ইউটিউব চ্যানেল পরিচালনা করেন।

চ্যানেলটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা–সংক্রান্ত বিভিন্ন তথ্যভিত্তিক ভিডিও, ইংরেজি টিউটরিয়াল এবং প্রয়োজনীয় গাইডলাইন দেওয়া হয়। ওয়েবসাইট: https://www.youtube.com/@ProWithSwadhinনির্ভর: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাঁরা মানবিক বিভাগে পড়তে চান, তাঁদের সহায়তা করে এই ইউটিউব চ্যানেল। অনলাইন ক্লাস তো আছেই, সঙ্গে ভর্তির নানা পরামর্শ ও দিকনির্দেশনাও মিলবে। ভিডিওর সংখ্যাও প্রায় এক হাজার।

ওয়েবসাইট: www.youtube.com/@NivorNet এডেড গ্রুপ: সংক্ষেপে শিক্ষার নানা বিষয় ও কোর্স–সম্পর্কিত দিকনির্দেশনা মেলে এডেড গ্রুপের ইউটিউব চ্যানেলে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর