advertisement
advertisement

পদ্মার দুর্গম চরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ১১


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
পদ্মার দুর্গম চরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ১১

কুষ্টিয়ায় দুর্গম চরে অভিযান চালাচ্ছে পুলিশ। আজ শুক্রবার সকালে দৌলতপুর উপজেলার চিলমারী চরে

advertisement

অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কুষ্টিয়ায় পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযানে পুলিশের অন্তত ২০০ সদস্য অংশ নিয়েছেন। আজ শুক্রবার ভোর চারটা থেকে এ অভিযান শুরু হয়। চলবে বিকেল পর্যন্ত। দুপুর সোয়া ১২টা পর্যন্ত অভিযানে ১১ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি নিজেও অভিযানে অংশ নিয়েছেন।

সন্ত্রাসী তৎপরতা দমন, অবৈধ দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত অপরাধ নিয়ন্ত্রণে আনতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। শুধু কুষ্টিয়ায় নয়; পাশের রাজশাহী, নাটোর, পাবনার চরাঞ্চলেও একই সময়ে অভিযান চালাচ্ছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, পদ্মার দুর্গম চরাঞ্চলকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে একাধিক সন্ত্রাসী গোষ্ঠী।

চরের নিয়ন্ত্রণ, বালুমহাল দখল, মাদক ও অস্ত্র চোরাচালান, কৃষিজমির ফসল লুট এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব এলাকায় প্রায়ই গোলাগুলি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর