advertisement
advertisement

ইসলামে মানুষ ও মানবতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ণ
ইসলামে মানুষ ও মানবতা

advertisement

ইসলামের মূল প্রতিপাদ্য হলো মানুষ ও মানবতা। ইসলাম সব মানুষের জন্য সর্বজনীন ধর্ম। কোরআনুল কারিমে আল্লাহ–তাআলা সম্বোধন করেছেন, ‘হে মানুষ! (নাস)’, ‘হে মানবমণ্ডলী! (ইনসান)’ হজরত মুহাম্মদ (সা.) বিশ্বনবী ও ‘রহমাতুল্লিল আলামিন’। তিনি আখেরি নবী ও সর্বশেষ রাসুল। বিশ্বাসী-অবিশ্বাসী সব মানুষই তাঁর উম্মত।ইসলাম অর্থ আনুগত্য ও শান্তি, মুসলিম অর্থ অনুগত ও শান্তিকামী লোক।

ইমান অর্থ বিশ্বাস স্থাপন ও নিরাপত্তা বিধান, মুমিন অর্থ বিশ্বাসী ও নিরাপত্তা বিধানকারী ব্যক্তি। ‘আমান’ অর্থ নিরাপত্তা, ‘আমানত’ অর্থ বিশ্বস্ততা ও নির্ভরযোগ্যতার সঙ্গে সংরক্ষিত ও সুরক্ষিত। ‘ধর্ম’-এর আরবি হলো ‘দ্বীন’, ‘দিয়ানাত’ অর্থ নৈতিকতা; ‘দিন’ অর্থ কর্মফল, বিচার, ফলাফল, বিচার ও পরিণতি। ধর্মের মূল কথা নীতিনৈতিকতা, বিশ্বস্ততা ও মানবতা। ধর্মের উদ্দেশ্য হলো দুনিয়ার জীবনে শান্তি এবং পরকালে মুক্তি লাভ।

এ জন্য প্রয়োজন মানবীয় সদ্‌গুণাবলির বিকাশ ও প্রবৃত্তির নিয়ন্ত্রণ।সদ্‌গুণাবলি হলো কৌমার্য, সতীত্ব, শক্তি, সত্য ও বাস্তবসম্মত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর