advertisement
advertisement

ভারতে স্টারলিংক চালুর বিলম্বের জন্য ‘অলিগার্কদের’ দায়ী করলেন ইলন মাস্ক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ২:২০ অপরাহ্ণ
ভারতে স্টারলিংক চালুর বিলম্বের জন্য ‘অলিগার্কদের’ দায়ী করলেন ইলন মাস্ক

ইলন মাস্ক

advertisement

ভারতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর প্রক্রিয়ায় বিলম্বের জন্য দেশটির অলিগার্ক বা প্রভাবশালী ধনকুবেরদের দায়ী করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি অভিযোগ করেন, জনগণের ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় রাখতেই স্টারলিংককে আটকে রাখা হচ্ছে। তবে ভারতের যোগাযোগ মন্ত্রণালয় এই অভিযোগকে ভিত্তিহীন ও ভুল ধারণাপ্রসূত দাবি করে জানিয়েছে, অনুমোদনের ক্ষেত্রে কোনো পক্ষপাত নেই এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানেরই নিরাপত্তা মূল্যায়ন চলছে।

ভারতে স্যাটেলাইট সেবার লাইসেন্স পাওয়া অন্য দুটি প্রতিষ্ঠান হলো ধনকুবের সুনীল মিত্তালের ভরতি গ্রুপ–সমর্থিত ইউটেলস্যাট ওয়ানওয়েব এবং মুকেশ আম্বানির মালিকানাধীন জিও স্যাটেলাইট কমিউনিকেশনস। স্টারলিংক চার বছর ধরে অপেক্ষার পর গত বছরের জুনে লাইসেন্স পেলেও এখনো নিরাপত্তা ছাড়পত্র ও স্পেকট্রাম বরাদ্দ পায়নি।

ইলন মাস্ক যেদিন এই মন্তব্য করেন, সেদিনই প্রতিবেশী বাংলাদেশে মোবাইল অপারেটর বাংলালিংকের সঙ্গে যৌথভাবে স্টারলিংকচালিত স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করা হয়। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ এই ধরনের সেবা চালু করল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর