advertisement
advertisement

রাজনৈতিক প্রতিনিধিত্ব কি নারীর জন্য ‘বিশেষ ব্যবস্থা’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ২:০৮ অপরাহ্ণ
রাজনৈতিক প্রতিনিধিত্ব কি নারীর জন্য ‘বিশেষ ব্যবস্থা’

advertisement

জুলাই গণ–অভ্যুত্থান আমাদের সামনে রাষ্ট্র সম্পর্কে একটি মৌলিক প্রশ্ন রেখে গেছে—রাষ্ট্র কাদের জন্য? যদি উত্তর হয়—রাষ্ট্র তার সব নাগরিকের জন্য, তাহলে নারীকে রাষ্ট্রের পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে স্বীকার করা কোনো বিশেষ অধিকারের প্রশ্ন নয়; এটি নাগরিকত্বের মৌলিক সমতার প্রশ্ন। লিখেছেন মিল্লাত হোসেনসময় প্রায় মধ্যরাত, তারিখ ১৪ জুলাই ২০২৪। স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল। হলের ফটকের দোরগোড়ায় একদল ছাত্রী।

বাইরে তখন তৎকালীন সরকারপ্রধান কর্তৃক কোটাবিরোধী আন্দোলনকারীদের ‘রাজাকারের নাতিপুতি’ বলে গালি দেওয়ার প্রতিবাদী ছাত্ররা। অথচ ছাত্রী হলে নিরাপত্তার লৌহকপাট; মেয়েদের বের হতে দেওয়া হচ্ছিল না। শেষ পর্যন্ত ছাত্রীরা সেই রুদ্ধদ্বার ভেঙে বাইরে বেরিয়ে এলেন।ঘটনাটি ছোট—একটি হলের গেট খুলে বেরিয়ে আসা। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের দিকে একটু দূর থেকে তাকালে বোঝা যায়, সেটি কেবল একটি গেট খোলা ছিল না।

এ যেন ছিল এক ‘লক্ষণরেখা’ অতিক্রমের মুহূর্ত, যেখানে নারীরা আর অপেক্ষা করেননি কেউ তাঁদের জন্য রাজনৈতিক পরিসরের দরজা খুলে দেবেন বলে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর