advertisement
advertisement

স্বর্গের দুয়ারে দুবার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ২:১১ অপরাহ্ণ
স্বর্গের দুয়ারে দুবার

কেবল কার স্টেশন

advertisement

কিছু পথ পায়ের ক্লান্তিতে শেষ হয়, কিছু পথ খুলে দেয় মনের অচেনা জানালা। পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে থাকা এক স্বর্গদ্বার, মেঘের ভেলায় ভেসে যাওয়া আকাশ আর বারবার ফিরে আসার গল্প—সব মিলিয়ে এ যেন প্রকৃতির কাছে নিজেকে নতুন করে আবিষ্কারের এক অনন্য যাত্রা।চেংডু থেকে ভোরের হাই-স্পিড ট্রেন হুনান প্রদেশের ঝাংজিয়াজিয়ের দিকে ছুটছে। জানালার বাইরে ধীরে ধীরে বদলে যাচ্ছে চীনের ভূদৃশ্য। শহরের কংক্রিট পেরিয়ে ভাসছে সবুজের ঢেউ।

গন্তব্য থিয়েনমেন পর্বত। চৈনিক ভাষায় ‘থিয়েন’ অর্থ স্বর্গ; ‘মেন’ অর্থ দরজা। অর্থাৎ সহজ বাংলায় এই পর্বতের নাম ‘স্বর্গদ্বার’।কেবল কার স্টেশন ঝাংজিয়াজিয়ে নেমেই সোজা শহরের কেন্দ্রে। পথে নানা স্থান থেকে উঁকি দিয়েছে স্বর্গদ্বার। শহরের কেন্দ্রে আছে পুরোনো কেবল কার স্টেশন। আর খানিকটা দূরে আছে আরেকটি স্টেশন। থিয়েনমেনের মূল আকর্ষণগুলোর একটি এই আকাশরথ। প্রায় সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ পথটি শহর থেকে সরাসরি উঠে গেছে পাহাড়ে।

একদিকে উঠলে নামতে হয় আরেকদিকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর