advertisement
advertisement

প্রকৃতির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে ছায়ানটের শরতের অনুষ্ঠান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ১:২৬ অপরাহ্ণ
প্রকৃতির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে ছায়ানটের শরতের অনুষ্ঠান

শরৎকে বরণ করার আয়োজনে গানের সঙ্গে চলছে নাচ। সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের সঙ্গে যৌথভাবে এ আয়োজন করেছে ছায়ানট

advertisement

রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রবেশপথ থেকে মঞ্চ পর্যন্ত নানা রঙের ঘুড়ি। আর মঞ্চজুড়ে কাশফুলের সাজ। সব মিলিয়ে শরৎকে বরণ করার আয়োজন। শরৎকালের প্রথম মাস আশ্বিন প্রায় শেষ হতে চলেছে। আকাশে সাদা মেঘ, নদীর পাড় থেকে শুরু করে নানা স্থানে কাশফুলের সমারোহ। ঠিক এ সময়ে ছায়ানটের শরতের অনুষ্ঠান ‘যোগ দে রে আজ সমান তানে’ ঘিরে সাজানো হয়েছিল পুরো চত্বর।

সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের সঙ্গে যৌথভাবে এ আয়োজন করেছে ছায়ানট। এই উৎসবে শুধু এই দুই প্রতিষ্ঠানই নয়, সুরে সুর মেলাতে যুক্ত হয়েছিল নালন্দা উচ্চবিদ্যালয়, এক্সেল একাডেমি এবং সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ।ঠিক সকাল সাড়ে সাতটায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শরতে আজ কোন্ অতিথি’ শিরোনামের সম্মেলক গান ও নৃত্যের মধ্য দিয়ে আয়োজনের শুরু হয়।

পাঁচ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমবেত কণ্ঠের সঙ্গে ছায়ানটের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর