সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুর্গম হাওরে সৌর বিদ্যুৎ প্রকল্প
২০২৪ সালে পাবনার ভবানীপুরে চালু হয় ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র। পদ্মার ধু ধু বালুচরে ৪০০ একর জমির ওপর কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। দিনের বেলা বিদ্যুৎকেন্দ্রটি জাতীয় গ্রিডে সরবরাহ করে সৌরবিদ্যুৎ।
বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়া এবং সরবরাহসংকটে যখন দেশের জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো চালানো কঠিন হয়ে পড়েছে, খরচ বেড়ে গেছে, তখন পদ্মার চরের সৌরবিদ্যুৎকেন্দ্র মানুষকে বিদ্যুৎ দিচ্ছে। সৌরবিদ্যুতের জন্য বৈদেশিক মুদ্রা খরচ করে জ্বালানি আমদানির প্রয়োজন হচ্ছে না, পরিবেশদূষণও হচ্ছে না। দামও তুলনামূলক কম। ভবানীপুরের সৌরবিদ্যুৎকেন্দ্রটি করেছে প্যারামাউন্ট গ্রুপ।
২০২১ সালে তাদের সঙ্গে করা ২০ বছরের ক্রয়চুক্তিতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়ছে সাড়ে ১১ সেন্ট, যা এখন প্রায় ১৩ টাকা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।