অ্যাম্বলসাইডের ব্রিজহাউজ
পথ কখনো শেষ হয় না; বরং ভ্রমণস্মৃতি নিয়ে চেনা পথে ফিরে আসাই প্রেরণা হয়ে ওঠে নতুন কোনো পথ–সন্ধানের। এ–ও যেন ঠিক তেমনই এক ভ্রমণ অভিজ্ঞতা; যেখানে গল্প বলে পাহাড়, পাখির কূজনে ঘুম ভাঙে আর হৃদয় মাতে প্রকৃতির নানা রঙে।গ্রেসমিয়ার, ক্যাসলরিগ স্টোন আর ডেরওয়েন্ট ওয়াটার ঘুরে কটেজে ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে গেছে।
আমাদের ভ্রমণের একটা অলিখিত নিয়ম আছে—যেখানে যা পাওয়া যায়, তা–ই খাওয়া; কিন্তু এবার যেহেতু প্রায় জনমানবহীন পাহাড়ি এলাকায় চার দিন কাটানোর পরিকল্পনা, তাই আগেভাগেই কিছু রসদ সঙ্গে করে এনেছিলাম—চাল, ডাল, আলু, তেল, ডিম আর সুপারমার্কেটের ছোট ছোট কৌটোয় পাওয়া কিছু মসলা।অ্যাম্বলসাইডের ব্রিজহাউজদুই দিন পর গরম ভাতের সঙ্গে ডিম–আলুর ঝোলকেই মনে হলো অমৃত। পরদিন আবার পাখির কূজনে ঘুম ভাঙল।
সকালের নাশতা শেষে কটেজের পেছনের ট্রেইল ধরে গিলপিন নদীর তীর বরাবর হাঁটতে বেরোলাম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।