আজ বৃহস্পতিবার মারা গেছেন নানা পাটেকর
মাত্র ৩৫ টাকা মাসিক আয়। সঙ্গে দিনে একবেলা খাবার। জীবিকার তাগিদে কিশোর বয়সেই সিনেমার পোস্টার আঁকতেন। কলেজে পড়ার সময় রাস্তায় জেব্রা ক্রসিং এঁকেও উপার্জন করেছেন। সেই কিশোরই একদিন হয়ে ওঠেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা। খ্যাতি, অর্থ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার—সবই পেয়েছেন। কিন্তু ভুলে যাননি অভাবের দিনগুলোর কথা। তাই পর্দার বাইরেও গড়ে তুলেছিলেন অন্য এক পরিচয়।
মহারাষ্ট্রের অসহায় কৃষক ও তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়ে হয়ে উঠেছিলেন বহু মানুষের ভরসা। তিনি নানা পাটেকর।আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ৭৫ বছর বয়সে মারা গেছেন নানা পাটেকর। গোয়ার বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, অভিনেতার ছেলে মালহার পাটেকর বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি গোয়ায় যাচ্ছেন এবং পরে বিস্তারিত বিবৃতি দেবেন বলেও জানিয়েছেন।নানা পাটেকরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।