advertisement
advertisement

কোজি প্যারাডক্স কী, নিরাপদ দূরত্ব থেকে ঝড় দেখতে কেন ভালো লাগে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
কোজি প্যারাডক্স কী, নিরাপদ দূরত্ব থেকে ঝড় দেখতে কেন ভালো লাগে

কালবৈশাখী

advertisement

বাইরে কালবৈশাখী হচ্ছে। তুমি এক কাপ গরম কফি হাতে বারান্দার প্রিয় জায়গাটিতে বসে ঝড় দেখছ। বাতাসের ঝাপটায় টবের গাছগুলো বারবার এলোমেলো হয়ে যাচ্ছে। কিন্তু তাতে কী! তোমার অসম্ভব ভালো লাগছে। এমন সময় মনে হতে পারে, এ মুহূর্তটা যদি চিরকাল থাকত, যদি সময়কে থামিয়ে দেওয়া যেত! এমন ভালো লাগার মুহূর্ত অনেকেই ধরে রাখতে চাইবে। এই অনুভূতির একটি সুন্দর নাম আছে—কোজি প্যারাডক্স বা আরামদায়ক বৈপরীত্য।

একে কখনো কখনো ‘প্রটেকশন প্যারাডক্স’ও বলা হয়।মানুষের মস্তিষ্ক সব সময় বিপদ থেকে সুরক্ষা খোঁজে। বাইরে যখন ঝোড়ো হাওয়া, বজ্রপাত বা বৃষ্টির তাণ্ডব চলে, তখন মস্তিষ্ক বুঝতে পারে, বাইরে থাকাটা বিপজ্জনক। একই সঙ্গে আমাদের মস্তিষ্ক নিয়ন্ত্রিত রোমাঞ্চও পছন্দ করে। ঘরের ভেতর থেকে ঝড় দেখা অনেকটা ভৌতিক সিনেমা দেখার মতো। তুমি জানো, বাইরে একটা উত্তেজনাপূর্ণ বা ভয়াবহ পরিস্থিতি চলছে। কিন্তু এটাও জানো, তুমি নিরাপদ।

এই নিরাপদ দূরত্ব থেকে বিপদ দেখার অভিজ্ঞতা মনে একধরনের রোমাঞ্চকর আনন্দ তৈরি করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর