টাঙ্গাইলের মির্জাপুরে গ্রামের বাড়িতে আবদুর রহমান ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম। সম্প্রতি তোলা
টাঙ্গাইলের সখীপুরে সম্পত্তি নিয়ে ছেলের সঙ্গে বিরোধের জেরে বাড়ি ছেড়ে আসা বৃদ্ধ দম্পতি নিজেদের বাড়িতে ফিরেছেন। স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের মধ্যস্থতায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাসায় ফেরেন আবদুর রহমান ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম।সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে ওই দম্পতির বাড়ি। গতকাল তাঁদের হাতে ছেলে লন্ডনপ্রবাসী চিকিৎসক শাহ জালালের পাঠানো এক লাখ টাকা তুলে দেওয়া হয়।
মন্ত্রী জানিয়েছেন, বাবা-মায়ের ভরণপোষণের জন্য ছেলে প্রতি মাসে এক লাখ টাকা করে পাঠাবেন।গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মন্ত্রী আহমেদ আযম খান ওই বাড়িতে গিয়ে বৃদ্ধ দম্পতির সঙ্গে কথা বলেন। এ সময় মুঠোফোনে তাঁদের ছেলে শাহ জালালের সঙ্গেও কথা বলেন তিনি।
দুই সপ্তাহ আগে আবদুর রহমান ও আনোয়ারা বেগম দম্পতি ওই বাড়ি ছেড়ে গ্রামে চলে গিয়েছিলেন।ওই সময় সখীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম, সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) মামুনুর রশিদ, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম ও ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।সম্পত্তি লিখে নেওয়ার পর ওই দম্পতিকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে ছেলে শাহ জালালের বিরুদ্ধে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।