‘ইউল্যাব-টিইএসওএল বিডি সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইএসপি’ শীর্ষক সম্মেলনের অতিথিরা
শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, শিক্ষার্থীদের ইংরেজি শেখাতে হবে বাস্তব জীবন ও কর্মক্ষেত্রের প্রয়োজনে। পেশাভেদে ইংরেজি ব্যবহারের ধরন আলাদা। তাই শিক্ষার্থীরা ভবিষ্যতে কী কাজ করবেন, তা বিবেচনায় নিয়ে ভাষা শেখানোর ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা। তাঁরা বলেছেন, ইংরেজিতে দক্ষতার অভাবে অনেক শিক্ষার্থী নিজেদের জ্ঞান ও যোগ্যতা কাজে লাগাতে পারেন না। এ ঘাটতি দূর করতে প্রচলিত ভাষাশিক্ষার পদ্ধতি বদলানো প্রয়োজন।
এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার এবং বিভিন্ন বিষয়ের শিক্ষকদের মধ্যে সমন্বয় বাড়ানোরও পরামর্শ দেন তাঁরা।‘ইউল্যাব-টিইএসওএল বিডি সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইএসপি’ শীর্ষক সম্মেলনে কথাগুলো বলেন বক্তারা।আজ শুক্রবার মোহাম্মদপুরে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে সকাল নয়টায় শুরু হয় এ সম্মেলন। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও টিইএসওএল সোসাইটি অব বাংলাদেশের যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনের প্রতিপাদ্য ‘ফ্রম মার্জিন টু মেইনস্ট্রিম: রিস্ট্রাকচারিং ইনস্টিটিউশনাল ইএসপি ফর সাস্টেইনেবল ন্যাশনাল ডেভেলপমেন্ট’।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।